টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 13 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 13, 2026 9:09 pm

শিশু ক্যান্সার সচেতনতা মাস উপলক্ষে ‘শিশু ক্যান্সার সচেতনতা, সেবা ও আশার বার্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার ও ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের যৌথ উদ্যোগে শুক্রবার রাজধানীর ধানমন্ডির সেবা ভবনে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তারা বলেন, শিশু ক্যান্সার শুধু একটি শিশুর রোগ নয়, এর সঙ্গে পুরো পরিবারের আর্থিক, মানসিক ও সামাজিক সংকট জড়িয়ে থাকে। তাই আক্রান্ত শিশুদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারকে আবাসন, প্যালিয়েটিভ কেয়ার, পুষ্টি, শিক্ষা, মানসিক সহায়তা ও বিনোদনসহ বিভিন্ন ধরনের সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, শিশু ক্যান্সারে আক্রান্তদের সঠিক চিকিৎসা, সেবা ও উন্নত জীবনমান নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, চিকিৎসক, গণমাধ্যম ও সমাজের সর্বস্তরের মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আশিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তা, প্যালিয়েটিভ কেয়ার, আশ্রয়, পুষ্টি, শিক্ষা ও মানসিক সহায়তা দিয়ে আসছে। শিশু ক্যান্সারে আক্রান্তদের চিকিৎসার অভিজ্ঞতা ও নিজস্ব কষ্টকে শক্তিতে রূপান্তর করে আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার চ্যারিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন সালমা চৌধুরী। ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটি শিশু ক্যান্সার নিয়ে কাজ করে আসছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গত এক দশকের বেশি সময়ে ১০টিরও বেশি চাহিদাভিত্তিক কর্মসূচির মাধ্যমে আশিক ফাউন্ডেশন হাজার হাজার ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। এর উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে—আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিট, আশিক শেল্টার, আশিক প্লে-সেন্টার, আশিক সাপোর্ট-এ-লাইফ প্রোগ্রাম, আশিক অ্যাম্বুলেন্স সার্ভিস এবং সারভাইভার্স অ্যান্ড এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম।

প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হলো দেশের শিশু ক্যান্সার রোগীদের আরোগ্যের হার ও জীবনমান বৃদ্ধিতে সার্বিক সহায়তা প্রদান এবং আক্রান্ত শিশু ও তাদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা করা।

সেমিনারের সূচনা পর্ব পরিচালনা করেন আশিক ফাউন্ডেশনের প্রোগ্রাম অপারেশনস পরিচালক মো. নাসির উদ্দিন আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন আশিক প্যালিয়েটিভ কেয়ার ইউনিটের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সোনিয়া খানম আনি। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন আশিক ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহীন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টি. জেড আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়রের পরিচালক ও আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সারের উপদেষ্টা বোর্ডের সদস্য জান্নাতুল ইমান।

এ সময় ওয়ার্ল্ড চাইল্ড ক্যান্সারের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জুবায়ের আহমেদ, গাজী মো. নুরুল ইসলাম ফয়সাল, পরিচালক, কমিউনিটি সার্ভিসেস, ইসলামিয়া আই হাসপাতাল, অধ্যাপক ডা. মির্জা কামরুজ্জামান, শিশু সার্জারি বিভাগের প্রধান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং অধ্যাপক ডা. চৌধুরী ইয়া কুবজামাল, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক প্রধান, বাংলাদেশ মেডিকেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আশিক ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সারের প্রতিষ্ঠাতা সালমা চৌধুরীর জীবন ও শিশু ক্যান্সার নিয়ে তাঁর দীর্ঘদিনের কাজের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।#

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা

শাহজালালে প্রায় ১৯ কেজি সোনা জব্দ

কুমিল্লায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকাতে হবে, ‘শাসক নয়, সেবক হতে হবে’: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের

দুর্বৃত্তের গুলিতে আহত

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মাহমুদুল ইসলাম ও ২২ লাখ টাকা লুটপাট

সিলেটে এনসিপির পদযাত্রা-সমাবেশ ঘিরে বিজিবি মোতায়েন

ভারতে গ্রেফতার হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

কুমিল্লা বুড়িচংয়ে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ