টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 18, 2026 10:11 pm

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় এবার দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় নির্দিষ্ট দেশে অবস্থানকালে সে দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো দেশটির কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি আরও জানান, এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনো সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।

এর আগে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দেশটি দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, যে প্রেক্ষাপটে অনৈতিক কাজ করা হয়েছে এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ শাস্তি দিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুইজনের নাম-নজরুল ইসলাম ও সিতি আখতার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চলতি মাসের ১৪ তারিখ আমরা জানতে পারি সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন এ বিষয়ে যা জানা দরকার আমরা তা জানতে চেয়েছি।

এ ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক আবু হেনা রাসেল স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা ফখরুল

টি-টোয়েন্টি ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে ৪ উইকেটে হারলো বাংলাদেশ

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ইরানের বিদ্যুৎ স্থাপনায় মার্কিন হামলা স্থগিতাদেশের সময়সীমা ১০ দিন বাড়ালেন ট্রাম্প

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

জুরাইনে দুর্বৃত্তকারি গুলিতে এক সিএনজি চালক নিহত

শনিবার থেকে তেহরান-মাশহাদ রুটে ফ্লাইট চালু করছে ইরান

অপরাধীদের কোন দলীয় পরিচয় বিবেচ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী