টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 16 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউয়ায় পুলিশের অভিযানে ১৩ জন আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 16, 2026 5:15 pm

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। পরে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহজাহান ভূইয়া (৪৮), মো. আমিন হোসেন (২২), ইয়ার হোসেন প্রকাশ ইয়াছিন, মো. ফোরকান (৪৫), মো. আল আমিন (৪০), মো. ফারুক মিয়া, মো. পারভেজ (২৭), আউয়াল মিয়া (৬০), শামু মিয়া (৬২) ও শামছুল হক (৫২)সহ ১০ জনকে আটক করা হয়।

আটক অপর তিনজন হলেন- ওয়ারেন্টভুক্ত আসামি জীবর চৌধুরী, শাহাদাত হোসেন ও সবুজ মিয়া। তারা যথাক্রমে উপজেলার মনিয়ন্দ, মালদারপাড়া ও বাউতলা এলাকার বাসিন্দা।

পরে আটক ব্যক্তিদের মধ্যে ১০ জনের বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আখাউড়া থানার ওসি মো. জাবেদ উল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি বাহার, সাধারণ সম্পাদক জীবন

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে নিচে পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু

‎আমানউল্লাহ আমানের ভাইয়ের বিজয়ে উচ্ছ্বাস, রাসেলের অভিনন্দন ও ছাত্রদলীয় প্রত্যয় ঘোষণা

শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে বর্তমান কারিকুলামে পরিবর্তন আনা হচ্ছে: শিক্ষামন্ত্রী

অসহায় ভবেশ-নিরু দম্পতির পাশে নজর টিভি-২৪ সম্পাদক

শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শতগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল

দুবাইয়ে ‘টপ ব্রোকার অব দ্য মান্থ’ সম্মাননা পেলেন বাংলাদেশি জোনায়াত

নাসিরনগরে স্কুলে অসুস্থ হয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

কুমিল্লায় পিআর পদ্ধতিসহ ৫ দফা দাবিতে মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশ