টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 3 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত।

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
September 3, 2026 1:11 pm

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন এবং গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম আলহাজ্ব হযরত মওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় ও নায়েবে সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী শাহ্ এমদাদীয়া রাউজান মোহাম্মদপুর দায়রা শাখার ব্যবস্থাপনায় মানবকল্যাণে গৃহিত কর্মসূচির আওতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১লা সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দায়রা প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে অতিথি ছিলেন রাউজান উপজেলা কার্যকরি সংসদের সভাপতি মোঃ ইউনুস মিয়া কোম্পানি, সহ সভাপতি আলহাজ্ব মোঃ শফি কোম্পানি, সাধারণ সম্পাদক শফিকুল আলম সুমন, খলিলাবাদ শাখার সভাপতি মোঃ খোরশেদুল আলম, মঙ্গলখালী শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন সওদাগর, ফরেস্ট অফিস শাখার সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, হালদারকুল শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, মোঃ নজরুল, পশ্চিম লেলাংগারা শাখার সদস্য মোঃ সাইফুল ।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোসলেম মিয়া, কোষাধ্যক্ষ মোঃ নুরুল আবছার, দারুত্বায়ালীম সম্পাদক আলহাজ্ব মোঃ সোলায়মান কবির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, সমাজকল্যান সম্পাদক মোঃ এমরান, শওকত ওসমান, জনসংযোগ ও প্রচার সম্পাদক মিজানুল ইসলাম মুবিন, উপদেষ্টা আবু তৈয়ব, মাওলানা নজরুল ইসলাম, মোঃ মাহবুব, মোঃ সহিদুল ইসলাম, মোঃ হাসেম, সেকান্দর সুমন, মোঃ মনোয়ার সহ দায়রা শাখার অন্যন্যা সম্পাদক ও সদস্যবৃন্দ। পরে বাদে মাগরিব দায়রা প্রাঙ্গণে আয়োজিত মাসিক তরিকত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ ফোরকান কোম্পানী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এতে তকরির করেন চট্টগ্রাম জেলা কার্যকরি সংসদের দারুত্বায়ালীম প্রতিনিধি মাওলানা মোঃ সালাউদ্দিন আলকাদেরী, উপজেলা কার্যকরি সংসদের সাবেক দারুত্বায়ালীম প্রতিনিধি মোঃ আলী আকবর মাষ্টার, মাহমুদাবাদ শাখার দারুত্বায়ালীম প্রতিনিধি হাফেজ মাওলানা মোঃ শফিউল আলম হোসাইনী। অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোঃ হাসেম মেম্বার। পরিশেষে মিলাদ, কিয়াম ও আখেরি মোনাজাতের পর সকলের মাঝে তবারোক বিতরণ করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঢামেকে আনসারের অভিযানে দালাল চক্রের দুই সদস্য আটক

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি মঘদাই শাখার আহ্বায়ক কমিটি গঠন

হাসিনার বিএনপি সরকারবিরোধী বক্তব্যে ভারতের কোনো সমর্থন নেই : জয়সওয়াল

সাভারে উলাইল বনাম ভাগলপুর মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে দর্শকের উপচে পড়া ভিড়

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ডের ম্যাচে জয় পেলো মেক্সিকো

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

‘নামাজ ছাড়বেন না, অন্যের হক নষ্ট করবেন না: শাহজাদা সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী

দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ডে