টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 22 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 22, 2026 4:31 pm
গাজী নজরুলের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা ডিবিতে হস্তান্তর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে মামলাটি ডিবি-তে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার ইবনে মিজান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রিমান্ডে থাকা গাজী নজরুল ও মাকসুদাকে জিজ্ঞাসাবাদ করাসহ মামলার পরবর্তী তদন্ত এখন থেকে ডিবি করবে বলে জানান তিনি।

এর আগে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে নজরুলকে চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুদ্দোহা সরকার সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন।

এতে এমপি গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম ও গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিরোধীদলীয় নেতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ‘ভয়াবহ’, স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

উত্তরায় ছিনতাইকারীর কবলে দুই ভাঙ্গারি ব্যবসায়ী খুয়েছেন ১ লক্ষ ৪৮ হাজার টাকা

মাদুরোকে ধরা নিয়ে বাজি চার লাখ ডলার জেতার পর মার্কিন সেনা গ্রেপ্তার

কৃষকের মর্যাদা বাড়লেই শক্তিশালী হবে বাংলাদেশ- কৃষি মন্ত্রী আমিন উর রশিদ

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: রাজারহাটের ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র কমিটির সচেতনতামূলক সভা

সাংবাদিকদের অধিকার ও বৈষম্যের প্রতিবাদে কুমিল্লায় অবস্থান কর্মসূচি, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

১০ হাজার টন ডিজেল নিয়ে দেশে এলো আরও একটি জাহাজ

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা

নাসিরনগরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা

ভূরুঙ্গামারীতে মাদককারবারি সন্দেহে জয়পুরহাট, রংপুর ও দিনাজপুরের ৫ জন আটক