রাজধানী উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোড কিচেন হাউজে নিচে মোঃ মাসুদ রানা (৩৭) ও মোঃ আল -আমিন (৪২) নামের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছিনতাইকারীরা ১ লক্ষ্য ৪৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
রবিবার(২৩ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ভোর পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে হয়েছে।
আহত আল আমিনের স্ত্রী মোছাঃ লাইজু জানান,আমরা খবর পেয়ে আমার স্বামী ও তার ব্যবসায়ী পার্টনার মাসুদ রানাসহতাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সকাল সাড়ে ৮টার দিকে বাসায় নিয়ে যাই।আমার স্বামীভাঙ্গারি ব্যবসা করে ব্যবসার টাকা১ লক্ষ ৪৮ হাজার টাকা নিয়ে আসার সময় উত্তরা পশ্চিম জসিম উদ্দিন রোড কিচেন হাউজের সামনে ছিনতাইকারিরা মাথায়, পিঠে,কপালে দু’জন কে কুপিয়ে তাদের কাছে থাকা টাকা নিয়ে চলে যায়।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি পটুয়াখালী সদর জেলার ছোট বিগাই এলাকার হানিফ মিয়ার ছেলে বর্তমানে, খিলগাঁওয়ের উত্তর বাসাবো মুনলাইট গলি এলাকার ৫৫ /৯/এ বাসায় পরিবার নিয়ে থাকি ও মাসুদ রানার গ্রামে বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা এলাকায়। বর্তমানে ৯/২ সেক্রেটর রোড, ফুলবাড়িয়া এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান,উত্তরা পশ্চিম এলাকা থেকে দুইজন ভাঙ্গারি ব্যবসায়ী ছিনতাই কারীর কবলে পড়ে আহত হয়ে ঢাকা মেডিকেলে এসেছে। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় নিয়ে গেছেন।তিনি আরো জানান, আমরা জানতে পেরেছি ছিনতাইকারীরা কুপিয়ে তাদের কাছ থেকে এক লক্ষ ৪৮ হাজার টাকা নিয়ে গেছে। পরে বিষয়টি আমরা সংশ্লিষ্ট খালাকে অবগত করেছি বলেও জানান তিনি।



















