ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইমারজেন্সি পাবলিক টয়লেটের পাশ থেকে দই প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে আনসার সদস্যরা। তারা হলেন, জিসান(২৬)ও নিরব (২৮)।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে ঢামেক জরুরি বিভাগের সামনে পাবলিক টয়লেটে পাশ থেকে আটক করা হয়।পরে তাদের ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, সকালে একটি টহল দল মেডিকেল টহল দেওয়ার সময় দুইপ্রতারক চক্রের সদস্যকে ঢামেক জরুরি বিভাগের পাবলিক টয়লেটের সামনে থেকেআমার টহল টীম হাতেনাতে আটক করে। পরে আমাকে খবর দিলে আমরা প্রতারক চক্রের দুই সদস্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করি।
তিনি আরো জানান,অভিযুক্ত ওই প্রতারক চক্রের সদস্যকে জিজ্ঞাসাবাদে জানা যায়, বিভিন্ন সময়ে তারা সুযোগ বুঝে ঢাকা মেডিকেলের রোগীর স্বজনদের কাছ থেকে কৌশলে তাদের টাকা পয়সা সোনার গয়না ও মোবাইল হাতিয়ে নেই। তাদের কাছ থেকে চারটি ভিসা কার্ড ও চারটি ভোটার আইডি কার্ড গাজা ও বিদেশি ডলার ও টাকা উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, ঢামেকের আনসার সদস্যরা দুই প্রতারক চক্রের সদস্যকে আটক করে আমাদের এখানে নিয়ে আসে।আমরা বিষয়টি শাহবাগ থানাকে অবগত করেছি ও দুই প্রতারককে শাহবাগ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।



















