টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 28 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কল্যাণ ট্রাস্ট থেকে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা দেওয়ার সুপারিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 28, 2026 8:13 pm

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

গতকাল সোমবার জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির দ্বিতীয় বৈঠকে এ সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় মুক্তিযোদ্ধা সংসদকে জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনের উপযোগী করে তুলতে এবং সংগঠনটি সচল রাখতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। আর মহান মুক্তিযুদ্ধে শহিদদের সঠিক তালিকা এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা প্রণয়ন করে প্রতিবেদন তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

সভায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যাতে প্রয়োজনীয় সম্মান পান, সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেষ্ট থাকার পরামর্শ দেয় কমিটি। এ ছাড়া আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করা হয়। একই সঙ্গে গত ছয় মাসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এমপি, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি, মো. আব্দুল হান্নান এমপি এবং রোকেয়া বেগম এমপি অংশ নেন।

এ ছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের প্রতিনিধি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

# মুক্তিযুদ্ধ: স্থায়ী কমিটির ২য় বৈঠক/এলিস

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নিতে চায় ওমান

ভূরুঙ্গামারীতে জাতীয় পার্টির কর্মীদের মতবিনিময় সভা

পুশইন ঠেকাতে সীমান্তবর্তী জলজ এলাকায় কঠোর নজরদারিতে কোস্ট গার্ড

হাটহাজারীতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৮তম শুভ জন্ম মহোৎসব

সিএনজির ধাক্কায় মোটরবাইক আরোহীর মৃত্যু

ঢাকাস্থ সাঁথিয়া উপজেলা কল্যান সমিতির ইফতার মাহফিল

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ছয় জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির শঙ্কা

কুমিল্লা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকের মায়ের জানাজা সম্পন্ন