টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেন থেকে ইসরায়েলে তৃতীয়বারের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
April 1, 2026 6:22 pm

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ বুধবার সকালে দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দায় স্বীকার করেছেন। ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এ অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন তারা। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান।

এক বিবৃতিতে হুতিরা জানান, ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে মিলে তারা চলতি যুদ্ধে তাদের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলাটি চালিয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তেহরান সমর্থিত এই গোষ্ঠীটি বলেছে, তারা একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ‘ইসরায়েলি শত্রুদের স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে তৃতীয় এই সামরিক অভিযান পরিচালনা করেছে।

লেবানন, ইরান, ইরাক এবং দখলকৃত পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও ‘ভয়াবহ’ করে তোলার হুমকি দিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার প্রায় তিন ঘণ্টা পর হুতিদের এ বিবৃতি এল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটরকে আটক করেছে বিজিবি

দিনাজপুর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেতা মনজুরুল ইসলাম

আরাকান আর্মির হাতে আটক বাংলাদেশি ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে বাংলাদেশ-ভারত

অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাঁচ বছরে বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে নিট মুনাফা ১৬৪ কোটি টাকা

দেশের বাজারে আবারও টানা ৪ দফায় স্বর্ণের দাম কমলো মোট ২৩ হাজার ৫৭৩ টাকা

হরমুজ প্রণালিতে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করছে ইরান

জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু ও ঢাকা মেডিকেলে এক এই নিয়ে ১৪জনের মৃত্যু

মানবতাবিরোধী অপরাধের মামলা যেকোনো দিন ইনুর বিরুদ্ধে রায়