টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 29 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 29, 2026 10:58 pm

অনৈতিক কার্যকলাপসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানাধীন ৯১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনৈতিক কার্যকলাপসহ সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য মফিজুর রহমান মামুনকে বিএনপির প্রাথমিক সদস্যপদ-সহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

তবে বহিষ্কারের অভিযোগগুলোর বিস্তারিত বিবরণ প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি

রাজনৈতিক নির্দেশনার আলোকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের আয়োজনে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় চত্বরে পরিবেশ সচেতনতায় লিফলেট ও চারা বিতরণ কর্মসূচি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ

নাসিরনগরে ১২৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৩টিতে নেই প্রধান শিক্ষক

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার

প্রয়াত নির্মল পালিতের স্মৃতিচারণ ও স্মরণসভা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

রাজধানীরতে ৭৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ফরহাদ গ্রেফতার