টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 14 August 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
August 14, 2025 8:05 am

রাজধানী বনানী থানার মহাখালী এলাকায় পূর্ব সত্যতার জেরে ছুরিকাঘাতে মোঃ রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক এক যুবক নিহত হয়েছে। নিহত পেশায় ওয়াইফাই ব্যবসা ও ছোটখাটো ঠিকাদারি করতো।

বুধবার(১৩ আগস্ট)দিবাগত রাত সাড়ে ৪টা দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই)মোঃ আমজাদ শেখ জানান, আমরা খবর পেয়ে কুর্মিটোলা হাসপাতাল থেকে তার মরদেহ সকাল সাড়ে সাতটার সময় উদ্ধার করি ।
পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি মহাখালী ১১ নং রোডের ১০০ নং বাসায় দ্বিতীয় তলার সিঁড়িতে ৪-৫ জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি তাকে ছুরিকাঘাত করে পরে উদ্ধার কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

নিহতে চাচা ইব্রাহিম খলিল জানান,আমার ভাতিজার ওয়াইফাই এর ব্যবসা ছিল ও পাশাপাশি ছোটখাটো ঠিকাদারি করত।মোঃ মুন্না নামের এক বন্ধু ছিল মোহাম্মদপুর থেকে আমার ভাতিজার কাছে আসতো এই মুন্নাসহ ৫-৬ জন ছুরিকাঘাত করে হত্যা করেছে।কি কারনে হত্যা করেছে এ বিষয়টি আমরা জানিনা

তিনি আরো জানান, আমাদের নিজ বাসা মহাখালীর হাজারীবাড়ী জিপি গ-১৪০ নম্বর বাসার রবিউল আউয়ালের সন্তান। নিহতরা দুই ভাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের সফর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

শনির আখরায় একটি গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

‎হুন্ডি ব্যবসার অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল রানাসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

তিন মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ

বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হচ্ছে কাল, বৈঠক ডেকেছেন তারেক রহমান

নাসিরনগরে পুরুষশূণ্য ৬টি গ্রাম! মাঠভরা মৌসুমি ফসল, বাড়িতে নেই কৃষক 

জামিনে মুক্তি পেলেন এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক

নাসিরনগরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাভারে ভোররাতে অভিযান, নিষিদ্ধ সংগঠনের ১২ নেতাকর্মী গ্রেফতার

নির্মাণাধীন ভবনের পানির হাউজে পরে এক শিশুর মৃত্যু