রাজধানী কদমতলী থানা শ্যামপুর এলাকায় ফুটপাতে চায়ের দোকানে চা খাওয়ার সময় বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্টে মোঃনাঈম(২০) নামের এক টেক্সটাইলের শ্রমিকের মৃত্যু।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত দশটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে সহকর্মী মোঃ শামীম জানান, নিহত নাঈম শ্যামপুর এলিট টেক্সটাইলে থ্রিপিসের ছাপার কাজ করে।রাত ৯টার দিকেশ্যামপুর ১০ নম্বর রোডে আইপি এলিট টেক্সটাইলের সামনেই ফুটপাতে একটি চায়ের দোকানে চা খাওয়ার করার সময় হঠাৎ বৈদ্যুতিক তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই হৃদয় জানান, আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেলে এসে দেখি আমার ভাই মারা গেছে,আমরা জানতে পারিআমার ভাই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। আমার ভাই শ্যামপুর এলিট টেক্সটাইলে থ্রি-পিসের ছাপার কাজ করতো ।
তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি খুলনা জেলার তেরখাদা থানার এলাকার মিলু বিশ্বাসের সন্তান।বর্তমানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা ভাবি বাজার এলাকায় থাকতো ওখান থেকে এসে অফিস করত। আমরা পাঁচ ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















