টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 28 September 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢামেকে রোগীর চাপ, দালাল প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পরিচালক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
September 28, 2026 3:12 pm

আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসাসেবা দিতে হয়। প্রতিদিন দরিদ্র ও অসহায় রোগীসহ বিপুলসংখ্যক মানুষ চিকিৎসাসেবা নিতে এ হাসপাতালে আসেন। এদের মধ্যে দরিদ্র ও অসহায় রোগীকে টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। দালালদের প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফরহাদ হোসেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সদ্য দায়িত্ব নেওয়া পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম. ফারহাদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত সংগঠনের সাংবাদিকদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিচালক বলেন, আসনসংখ্যার তুলনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক বেশি রোগীকে চিকিৎসা দিতে হয়। এদের মধ্যে দরিদ্র রোগীর সংখ্যাও কম নয়। তাদেরকেও টার্গেট করে দালালরা নানা ধরনের তৎপরতা চালায়। এসব দালালদের প্রতিরোধের সহযোগিতা চাইলেন। তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে থাকেন। এর মধ্যেও মাঝে মাঝে চিকিৎসকদের ওপর হামলার ঘটনা ঘটে। এসব হামলার বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পরিচালক বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের স্বার্থে দালালদের তৎপরতা প্রতিরোধের পাশাপাশি চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলোও গুরুত্বের সঙ্গে দেখতে হবে।

এ সময় পরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. আশরাফুল সহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।

এ সময় বিএমআরএর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, আবাদুজ্জামান শিমুল,শফিউল ইসলাম আল আমিন,মোঃ তানভির রাজা,মানিক, মোঃ মাসুদ রানা, আকবর হোসেন, তানভির রাজা, এস.এ. শাওন,এস.এ মোত্তালিব, মোহাম্মদ হোসেন সানি, মোহাম্মদ নাহিন খান ও শিশির আহমেদ হিমেল।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনতার প্রত্যাশায় চেয়ারম্যান পদে বাবুল কান্তি শীলকে দেখতে চান বাগোয়ানবাসী

শোক বার্তা

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

পর্দার আড়ালে থাকা ইরানের দুর্ধর্ষ বিশেষ বাহিনী সাবেরিন ও নোহেদ

ঝিনাইদহ কালীগঞ্জে শিশু ধর্ষণের পর নৃশংস হত্যা

ইসিতে ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ ব্যারিস্টার রুমিন ফারহানার

নির্মাণ শ্রমিকের মৃত্যু

দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সা চালকের মৃত্যু

টাঙ্গাইলের মির্জাপুরে হাত বাড়ালেই মিলছে ইয়াবাসহ অন্যান্য মাদক

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিরোধী অভিযানে ২২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ২ জন

২৫ ডিসেম্বর তারেক রহমানের আগমন: গণতন্ত্রের নতুন প্রত্যাশা দেখছেন যুবদল নেতা শাওন সরকার