টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 2, 2026 7:20 pm

বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর উত্তরা জসিমউদ্দিন সড়ক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিছিলটি বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং তার হয়রানি বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে একজন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করা হয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় সংগঠনটির উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, উত্তরা পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন ও মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজসহ স্থানীয় নেতাকর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া

পাড় কেটে নদীর প্রবাহ বন্ধ রেখে প্রকাশ্যে চলছে মাটি বিক্রি, নির্বিকার প্রশাসন

এবার পুলিশের সিটিটিসি’র হাতে ধরা সন্দেহভাজন শিশু জঙ্গি!

কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

ইতালি ও স্পেন থেকে সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের

মানবসম্পদ গড়তে হলে কারিগরি শিক্ষার বিকল্প নেই: কুমিল্লায় শিক্ষামন্ত্রী

একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: মির্জা ফখরুল

১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে