টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 20 April 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাড় কেটে নদীর প্রবাহ বন্ধ রেখে প্রকাশ্যে চলছে মাটি বিক্রি, নির্বিকার প্রশাসন

প্রতিবেদক
জয়পুরহাট প্রতিদিন
April 20, 2026 6:08 am

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানি প্রবাহের পথ বন্ধ করে অবৈধভাবে নদীর পাড় কেটে মাটি বিক্রি ও কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে জহুরুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় আরিফুল ইসলাম নামের এক ক্ষতিগ্রস্ত কৃষক প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জহুরুল ইসলাম সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সমসাবাদ এলাকায় ছোট যমুনা নদীর পানি প্রবাহ বন্ধ করে অবাধে নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। পাশাপাশি নদীর তীরবর্তী কৃষকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন বলে অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ কারণে কৃষকদের আবাদি জমি নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে দাবি করা হয়। কৃষকরা মাটি কাটা ও বালু উত্তোলনে বাধা দিলে তাদের লাঞ্ছিত করা, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক থানায় লিখিত অভিযোগও করেছেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে কাউকে পাওয়া না যাওয়ায় একটি ভেকু মেশিনের যন্ত্রাংশ জব্দ করে নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ’ যেভাবে এলো নজরুলের কলমে

শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে সংসদ সদস্য ড. কেরামত আলীর মতবিনিময়।

মা-কে দেখতে এভারকেয়ারের পথে তারেক রহমান

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ

হরমুজ প্রণালিতে টোল আদায়ের অধিকার ইরানের নয়, যুক্তরাষ্ট্রের: ট্রাম্প

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ দূত

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

সাইফের ঝড়ে বাংলাদেশের রেকর্ড, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য