টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 3 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানমন্ত্রী হঠাৎ শাহজালাল বিমানবন্দর পরিদর্শনে, যাত্রীসেবার মানোন্নয়নে গুরুত্বারোপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 3, 2026 11:06 am

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মন্ত্রী যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন এবং বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন। এ ছাড়া দ্রুত ট্রলির সংখ্যা বৃদ্ধির জন্য নির্দেশনা দেন।

শুক্রবার (২ অক্টোবর) রাতে হঠাৎ বিমানবন্দর পরিদর্শন করে এই নির্দেশনা দেন মন্ত্রী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকা ঘুরে দেখেন এবং সেখানে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি যাত্রীদের কাছে বিমান থেকে নামার পর লাগেজ গ্রহণে কত সময় লাগছে এবং লাগেজ ডেলিভারি কার্যক্রম সম্পর্কে তাদের অভিজ্ঞতা জানতে চান।

যাত্রীরা মন্ত্রীর সঙ্গে মতবিনিময়কালে বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। তারা নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানে জোরালো হচ্ছে পারমাণবিক বোমা তৈরির আলোচনা

ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের

জলঢাকায় জব্দকৃত সার পাইকারের কাছে বিক্রি

ট্রেড লাইসেন্স ছাড়া পরিচালিত দোকান সিলগালার ঘোষণা

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিদ্যুস্পৃষ্ট হয়ে মৃত্যু

ডেমরায় নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজারহাট উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন

২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হওয়া সব শিল্প-কারখানা পুনরায় চালু হবে: অর্থমন্ত্রী

কক্সবাজারে ঝড়ে মাছ ধরার ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২

ডিএমপির ৪ থানার ওসি বদলি