রাজধানীর ডেমরার সাইনবোর্ড এলাকায়
নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু।তারা হলেন,মোঃ রফিকুল ইসলাম (২৬) ও মোঃ শফিকুল ইসলাম(২৫)দুইজন রড মিস্ত্রির কাজ করেন।
বৃহস্পতিবার(১৭ জুলাই)বিকেল পৌনে ৫টা দিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তাদের হাসপাতালে নিয়ে আসা মোঃ ইউসুফ আলী জানান,নিহতরা দুজনেই পেশাল রড মিস্ত্রির কাজ করতো। আজ বিকেলের দিকে ডেমরার ভুট্টো চত্বর ৮ নং রোড এলাকায় একটি নির্মাণাধী ভবনে রড সোজা করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে তারা দুজনই অচেতন হয়ে পড়ে। পরে তাদেরকে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে
আসলে তাদের দুজনকে মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,নিহত দুজনের গ্রামের বাড়ি, কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মীরকাকঠি গ্রামের ইউসুফ আলীর সন্তান।ও শফিকুলের গ্রামের বাড়ি,কুড়িগ্রাম জেলা কাঁচাকাটা থানার এলাকার রমিজ উদ্দিনের সন্তান।বর্তমানে ওরা দুইজন ওই নির্মাণাধীন ভবনে থাকতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ(পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,দুইজনে
মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।



















