টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 29 September 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুতগামী বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী কলেজ শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
September 29, 2025 3:47 am

রাজধানীর উত্তরা পূর্ব থানার জসীম উদ্দীন রোড মোড় এলাকায় দ্রুতগামী বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃআরমান মির্জা (২১) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত।

সোমবার(২৯ সেপ্টেম্বর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ছয়টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহতে খালা নাজনীন আক্তার জানান,নিহত আরমান আমার ভাগিনা আরমান উত্তরার আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে,আজ সকালে মোটরবাইক চালিয়ে উত্তরা জসিম উদ্দিন রোড মোর এলাকায় দ্রুতগামী বাসে ধাক্কায় গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে দ্রুত কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ওখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় আমার ভাগিনা মারা যায়।

তিনি আরো জানান,আমার ভাগিনার গ্রামে বাড়ি, চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামের আবু সুফিয়ান মির্জার সন্তান।বর্তমানে উত্তর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক)মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কূটনৈতিক টানাপোড়েনেও ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

বগুড়ায় রোগীর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের সংঘর্ষ, আহত ১২

তীব্র তাপদাহে পুড়ছে দেশ, অতিষ্ঠ জনজীবন

ইডেনের ভিতরে সাঁতার শিখতে গিয়ে পানি ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরানকে রোমের বার্তা, পরমাণু কর্মসূচিকে ‘রেড লাইন’ আখ্যা

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক

ভারতের ভূখণ্ডে ঢুকেছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা!