টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 21 November 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুমিল্লা-৬ আসনে দোয়া ও মিলাদ

প্রতিবেদক
এ কে পলাশ
November 21, 2025 3:18 pm

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় কুমিল্লা-৬ (আদর্শ সদর–সদর দক্ষিণ, সিটি ) আসনের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের পর কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ, ঠাকুরপাড়া, চৌধুরীপাড়া, টমছমব্রিজ, চকবাজার, চর্থা, ঝাউতলাসহ মহানগরের প্রায় প্রতিটি ওয়ার্ডের মসজিদে এ কর্মসূচি পালিত হয়। একই সঙ্গে সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলার ইউনিয়ন পর্যায়ের মসজিদেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেরাজ, বীরচন্দ্র নগর পাঠাগারের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য সচিব ফরিদ উদ্দিন শিবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, সালমান সাঈদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মোনাজাতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য–সাফল্য কামনাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীর মঙ্গল কামনা করা হয়।দোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, ধর্মপ্রাণ মুসল্লি, তরুণসমাজ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডাকসুর উদ্যোগে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভীক’ উদ্বোধন

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

বীরগঞ্জে কাশিমনগর বাঁধ ও কাচারিপাড়া ওয়াবদা পাড় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম

বীরগঞ্জে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন’ বুথ উদ্বোধন

সাভারে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাউজান পৌর এলাকায় শ্রীশ্রী জ্বালাকুমারী মায়ের প্রতিষ্ঠা বার্ষিকী

রাষ্ট্রপতির পদ শূন্য ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির

গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের ৪ সমঝোতা

কুমিল্লা-২ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল