টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 4, 2026 4:48 pm

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি (H.E. Listyowati) আজ (৪ অক্টোবর ২০২৬) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় গভর্নর বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে বাংলাদেশে ইন্দোনেশিয়ার বিনিয়োগ আরও সম্প্রসারণের আহ্বান জানান। একই সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ককে আরও ভারসাম্যপূর্ণ ও বহুমুখী করার লক্ষ্যে বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় তৈরী পোশাকসহ ইলেকট্রনিক্স সামগ্রী, ঔষধ, প্রভৃতি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনার কথা উল্লেখ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন ওয়াহিউ রিয়াদি (Wahyu Riadi), Minister Counsellor/Head of Chancery; রবি ফিরলি হারখা (Robbi Firly Harkha), Third Secretary/Economic Affairs; এবং সাপতো রুদিয়ান্তো (Sapto Rudiyanto), Officer। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর মোঃ সরোয়ার হোসেন ও নির্বাহী পরিচালক মোঃ হারুন-অর-রশিদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান এমন যুদ্ধবিরতি চায় না, যা শত্রুকে আবার হামলার সুযোগ দেবে: উপ-পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল থেকে স্থায়ীভাবে রাষ্ট্রদূত প্রত্যাহার করল স্পেন

দেশনেত্রী বেগম খালেদা জিয়া: নেতৃত্ব, সংগ্রাম ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়

ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করা হবে: রেল প্রতিমন্ত্রী

সন্তানকে সুশিক্ষিত করতে শিক্ষকের চেয়ে পরিবারের ভূমিকাই বেশি গুরুত্বপূর্ণ : সমাজকল্যাণমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষকে অনলাইনে ভবন নকশা অনুমোদনের কার্যক্রম চালুর নির্দেশ

দক্ষিণ রাউজানে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহতী ধর্মসভা ও চতুষ্প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ

আগস্টের শেষে রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু

আমেরিকানদের একদম বিশ্বাস করেন না ইরানের জনগণ: প্রধান বিচারপতি