টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 5 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য মৌলভীবাজারে আটক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 5, 2026 12:38 pm

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের লক্ষ্য করে চুরির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল এলাকার একটি সংঘবদ্ধ নারী চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের বহির্বিভাগ থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আটক নারীরা হলেন—আসমা খাতুন, তানজিলা, তানিয়া ও নাসিমাসহ তাদের দলের আরও সদস্য। তাদের সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ নারী চোর চক্র বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড়ের সুযোগ নিয়ে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করে আসছিল। রোববার ইএনটি বিভাগের বহির্বিভাগে রোগীদের দীর্ঘ লাইনের মধ্যে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গেলে অন্যান্য রোগী ও তাদের স্বজনদের সন্দেহ হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক নারীরা চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। তারা নিয়মিত দলবদ্ধভাবে হাসপাতালে এসে রোগীদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল ফোন ও নগদ টাকা লক্ষ্য করে চুরি করতেন। ঘটনার সময় তাদের কারও কাছেই চিকিৎসা নেওয়ার কোনো টিকিট বা ভাউচার পাওয়া যায়নি।পরে আটককৃতদের স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

গসদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষ যাতে কোনো প্রতারক বা চোর চক্রের খপ্পরে না পড়েন, সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। একই সঙ্গে রোগী ও তাদের স্বজনদের ভিড়পূর্ণ স্থানে নিজেদের মূল্যবান জিনিসপত্র সতর্কতার সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজবাড়ী ২ আসনে বালিয়াকান্দিতে কাজী রহমান মানিকের পক্ষে লিফলেট বিতরণ

সংসদে প্রধানমন্ত্রী সরকারের অগ্রাধিকারে হাসিনা ও তার পরিবারসহ ১১ ব্যক্তি–প্রতিষ্ঠানের অর্থ পাচারের মামলা

বিদ্যুৎস্পৃষ্ট

ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক গুরুতর আহত

বিস্ফোরক আইনের মামলায় প্রথমবারের মতো আসামি করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মোহাম্মদপুরে নিজের বাড়ি থেকে মরদেহ উদ্ধার

গণতান্ত্রিক সরকারের কাছে সাগর-রুনি হত্যার বিচার দাবি ডিআরইউ’র

অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী কায়কোবাদকে জড়িয়ে আসিফের মিথ্যাচারের প্রতিবাদে মুরাদনগরে ঝাড়ু মিছিল

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প