টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 8 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এফবিসিসিআই’র প্রশাসকের সঙ্গে লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক,দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 8, 2026 8:12 pm

৮ অক্টোবর, ২০২৬; ঢাকা: বাংলাদেশে প্রযুক্তি, পরিবহন এবং লজিস্টিকস খাতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে আগ্রহী উত্তর-পূর্ব ইউরোপের দেশ লিথুয়ানিয়া। এর অংশ হিসেবে- বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষিক বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক আরও জোরদার করতে চায় দেশটি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) বিকেলে এফবিসিসিআই’র প্রশাসক মোঃ ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস (Mr. Vidmantas Verbickas)।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিথুয়ানিয়ার এমন আগ্রহকে স্বাগত জানিয়েছেন এফবিসিসিআই’র প্রশাসক। তবে এ জন্য দেশটির ভিসা প্রক্রিয়া সহজীকরনের পরামর্শ দিয়েছেন তিনি। ফজলুল হক জানান, বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য ভিন্ন দেশে যেয়ে ভিসা প্রত্রিয়া সম্পন্ন করা বেশ কষ্টসাধ্য। এ সময়, ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ লিথুয়ানিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরেন এফবিসিসিআই‘র প্রশাসক। তিনি লিথুয়ানিয়ার উন্নত প্রযুক্তি, পরিবহন ও লজিস্টিকস খাতের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ লাভবান হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার জানান, তাঁদের মূল লক্ষ্য ইউরোপের পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাজার সম্প্রসারণ। তিনি বাংলাদেশকে এই অঞ্চলের একটি কৌশলগত বাণিজ্যিক হাব হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেন। ভিসা সংক্রান্ত জটিলতার বিষয়ে ভাইস মিনিস্টার জানান, ঢাকায় ভিসা সেবাকেন্দ্র চালু কিংবা শেনজেন ভুক্ত অন্য কোন দেশের কনস্যুলেটের মাধ্যমে ভিসা জটিলতা সহজীকরণের উপায় খোঁজা হচ্ছে।

আগামী বছর লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘ডিজিটেক সামিট’ এবং ইউরোপীয় ইউনিয়ন-বাংলাদেশ বিজনেস ফোরামে অংশগ্রহণের জন্য বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার ভিডমান্টাস ভার্বিকাস।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র মহাসচিব মোঃ আলমগীর, ভারতে নিযুক্ত লিথুয়ানিয়া অ্যাম্বাসির ডেপুটি হেড অব মিশন লুকাস কিসিয়েলিউস (Mr. Lukas Kisielius), লিথুয়ানিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্দো-প্যাসিফিক রেজিওনের অ্যাটাচে মিস. ক্রিসটিনা (Ms. Kristina Bikauskaite) প্রমুখ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

২০২৪ সালের আগস্ট থেকে ৪৮১ ‘ভুয়া’ মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি বিএমজিটিএ’র

পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘অসাধারণ’, পরবর্তী আলোচনাও পাকিস্তানেই: হোয়াইট হাউস

স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি এক একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

লালবাগের আজিমপুর ফ্ল্যাটে দুঃসাহসিক, স্বর্ণালংকারসহ সংঘবদ্ধ চোরচক্রের নারী সদস্যাসহ গ্রেফতার পাঁচ

আমিনবাজারে মহাসড়কের বর্জ্য অপসারণ ও নিমগাছ রোপণ করা হবে’

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী