টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 2 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে পৌঁছেছেন ৪১ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
May 2, 2026 4:16 pm

সৌদি আরবে এখন পর্যন্ত ১০৪টি ফ্লাইটে ৪১ হাজার ৬২৯ জন বাংলাদেশি হজযাত্রী পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩৭ হাজার ৫৫৮ জন। শনিবার (২ মে) রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের দেওয়া প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সকাল ১০টা পর্যন্ত ১০৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৯টি, সৌদি এয়ারলাইন্সের ৩৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট সংখ্যা ১৮টি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয় হজ বুলেটিনে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এর আগে, গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের পক্ষে ভোট চাইলেন তানিয়া ইয়াসমিন

জাতীয় প্রেসক্লাবে সামনে পুলিশে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেটে আহত ৩

কুরবানী ঈদে আহত ও ছুরিকাঘাতে মেডিকেলে ৮০ জন চিকিৎসা নিয়েছে

ওসমান হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল ২৮ জুন

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ দালালকে কারাদণ্ড ৪ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি: টিআইবি

মসজিদ-মন্দির রাজনীতির বাইরে রাখতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

চট্টগ্রামে ৩১২ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ

কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : আইজিপি

বিশ্বকাপে এক ম্যাচেই মেসির যত রেকর্ড