টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ, জড়িতদের খুঁজছে পুলিশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 10, 2026 12:08 pm

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত দুই মোটরসাইকেল আরোহীকে শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।

শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অপরটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ঘটনার পর রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান। পরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিসি ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে সেখান থেকে চলে যান। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।

তিনি বলেন, ঘটনার পরই পুলিশের দল মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গরমে হাঁসফাঁস, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

হরমুজ প্রণালির জন্য ‘ভিআইপি পাসে’র কথা ভাবছেন ট্রাম্প

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ

ইরানের মাইন ধ্বংসে হরমুজ প্রণালিতে ‘আন্ডারওয়াটার ড্রোন’ মোতায়েন করবে যুক্তরাজ্য

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন আরেক মামলায় গ্রেপ্তার

ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প

৬ জেলায় নতুন পুলিশ সুপার

ডিএসসিসি-বিদ্যানন্দের যৌথ উদ্যোগ বর্জ্যরে বিনিময়ে মিলবে বাজার

কুড়িগ্রামে চরবাসীর উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও বাজেটে স্থায়ী বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন