টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 27 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় নতুন কবরস্থান নির্মাণ করবে ডিএসসিসি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 27, 2026 7:22 am

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন যুক্ত হওয়া অঞ্চলগুলোতে কবরস্থানের চাহিদা মেটাতে নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তৈরি করা হবে নতুন কবরস্থান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন নবসংযুক্ত অঞ্চল ৬ থেকে ১০-এ নতুন কবরস্থান নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই এবং পরবর্তী কার্যক্রম নির্ধারণে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সংস্থাটি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ডিএসসিসি সূত্রে জানা গেছে, সম্প্রতি সংস্থার সচিব মোহাম্মদ নাছিম আহমেদ এক দপ্তর আদেশের মাধ্যমে এই কমিটির অনুমোদন দেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সচিব জানান, গঠিত কমিটিকে নতুন কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্বাচন, প্রাথমিক নকশা বা স্কেচ প্রস্তুত, জমির মালিকানা সংক্রান্ত তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণের বিষয়ে সুপারিশ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসসিসি সূত্রে আরও জানা যায়, কমিটির আহ্বায়ক করা হয়েছে সংস্থার প্রধান প্রকৌশলীকে এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অঞ্চল-৫-এর নির্বাহী প্রকৌশলী।

এ ছাড়া কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রধান নগর পরিকল্পনাবিদ, অঞ্চল ৬ থেকে ১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং সম্পত্তি বিভাগের কানুনগো।

নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোতে জনসংখ্যা বৃদ্ধির কারণে কবরস্থানের প্রয়োজনীয়তা বিবেচনায় এনে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
ছুরিকাঘাতে আহত

দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোটরসাইকেল ও একটি ব্যাগ হাড়ালেন এক ব্যবসায়ী

কুমিল্লায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফারিহার মৃত্যুর ঘটনায় স্বামী-শ্বশুরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

বংশালে আলুবাজার একটি বাসায় ঝুলছিল এক যুবকের মরদেহ

ঝিনাইদহে প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে নবগঠিত (আংশিক) কমিটি ঘোষণা

মার্কিন হামলায় ইরানের ৭ সেনা নিহত

রমেক হাসপাতালের পুরো চেহারা বদলে দেওয়ার প্রতিশ্রুতি ত্রাণমন্ত্রীর

ঢামেক হাসপাতালে সিন্ডিকেটের মাধ্যমে হিসাব রক্ষক জালাল আহমেদের বিরুদ্ধে অবৈধভাবে অঢেল সম্পদ গড়ার অভিযোগ, সাধারণ কর্মচারীরা জিম্মি