টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 1 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি এক একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে গৃহবধূর আত্মহত্যা

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 1, 2025 6:29 am

রাজধানীর কদমতলীর জুরাইন মুরাদপুর এলাকার একটি বাসায় চাঁদনী আক্তার(১৯) নামে এক নারী কীটনাশক পানে আত্মহত্যা।

মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর)দিবাগত রাত ১.৩০ মিনিটে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কদমতলী থানার উপ-পরিদর্শক (এস আই) ফেরদৌসী আক্তার জানান, আমরা খবর পেয়ে রাত দেড়টার দিকে মুগদা জেনারেল হাসপাতাল থেকে চাঁদনী আক্তার নামে এক নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি গতকাল চাঁদনী পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শাশুড়ির সঙ্গে কথা কাটাকাটি এক একপর্যায়ে ঘরে থাকা কীটনাশক পান করে, পরে অসুস্থ হয়ে পড়লে দ্রুততাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ওখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বাসায় নিয়ে যায়,বাসায় আবার অসুস্থ হয়ে পড়লে দ্রুত মুগদা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত চাঁদনী বোন সানজিদা আক্তার বলেন, আমার বোন চার মাস আগে সাব্বিরের সঙ্গে প্রেম করে বিয়ে করে,এরপরে থেকে আমরা তার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেই। আমরা শুনতে পারি গতকাল আমার বোন কীটনাশক আত্মহত্যা করেছে।

তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি, পটুয়াখালী সদর জেলার কবির মৃধার মেয়ে বর্তমানে,জুরাইন মুরাদপুর আইডিয়াল গলি ৬৫/১ নম্বর বাসায় স্বামী সাব্বিরের সঙ্গে থাকতেন।আমরা পাঁচ বোন ও ছিল তৃতীয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেরায় আমান আযমী,শেখ হাসিনা আমার অধীনে বন্দী ছিল

সুনামগঞ্জ জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুলোতে দুর্নীতি ও অপকর্মের জন্যা স্বাস্থ্য সেবা ভেঙে পড়েছে

হেফাজতের সমাবেশে হামলায় ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে: চিফ প্রসিকিউটর

যুক্তরাষ্ট্রে ‘গুরুতর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ

মূল ফটকে থাকছে এমএজি ওসমানীর নাম,সাত বীরশ্রেষ্ঠের নামে সংসদ গ্যালারির নামকরণ

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

গাজার মতো লেবাননেও ‘হলুদ রেখা’ কৌশল নিচ্ছে ইসরায়েল

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন

আ’লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩