টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 13 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে দিনে কুকুর আর রাতে শিয়ালের উপদ্রবে জনজীবন

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
October 13, 2026 11:49 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের অস্বাভাবিক বংশবৃদ্ধি বর্তমানে এক চরম জনদুর্ভোগে পরিণত হয়েছে। দিন দিন এই সমস্যা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে,স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাফেরা এখন রীতিমতো ঝুঁকির মুখে পড়েছে।

রাস্তার বিভিন্ন অলি- গলিতে দলবদ্ধ কুকুরের অবাধ বিচরণ পুরো এলাকায় এক আতঙ্কের পরিবেশ তৈরি করছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চলাচলের রাস্তাসহ  প্রতিটি মোড়ে দলবদ্ধ  কুকুরের  অবস্থান দেখা যায় , ওরা অনেক সময় একা পথচারীকে ঘিরে ধরে বা তেড়ে আসে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে কোমলমতি শিশু, স্কুলগামী শিক্ষার্থী ও প্রবীণরা। অনেক অভিভাবক সন্তানদের একা বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন, যা শিশুদের স্বাভাবিক বিকাশ ও সামাজিক চলাফেরাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করছে।

এই গেল দিনের চিত্র রাতের চিত্র আরো ভিন্ন। দিনের বেলায় কুকুর আর রাতের বেলায় শিয়ালের উপদ্রপে জনজীবনে দুর্ভোগ অতিষ্ঠ এলাকাবাসী।
উপজেলায় সন্ধ্যা নামলেই শিয়ালের উপদ্রব বেড়ে যায়। দল বেঁধে শিয়াল বাড়ি-ঘরের আনাচে-কানাচে ঘোরাফেরা শুরু করে। এতে হাঁস, মুরগি, গরু, ছাগল এমনকি ছোট শিশুদের নিয়েও ভয়ে আছে বাসিন্দারা। সন্ধ্যার আগেই গবাদিপশু ও ছোট শিশুদের নিয়ে ঘরে চলে আসতে হয়। শিয়াল-কুকুরের উপদ্রব নিয়ে অমৃত মন্ডল বলেন, কী আর কইয়াতাম ভাই, দিনের বেলা কুত্তা আর রাইতে হিয়ালের তাণ্ডবে আমরা আছি বড়ই যন্ত্রণায়। এসবের কারণে গবাদি পশু-পাখিসহ বাচ্চাদের নিয়ে সারা দিন দুশ্চিন্তায় থাকতে হয়।

কি আর কমু গো ভাই? আমরা বন্দের বাইত থাহি খুব বিপদে । হিয়ালের জ্বালার কথা আর কি কমু? দিনে দুপুরেই বাড়ির চার দিকে ঘুরাঘুরি করে কোন সময় যে কামড় মারে । রাত হলে তো কথাই নাই।

এরওপর নতুন আরো জ্বালা, দিনে কুকুরের জ্বালা আর রাতের বেলায় শিয়ালের খেলা। আর ভাল লাগে না। আল্লাহ ছাড়া আমাগো আর কেউ নাই।” এমনি করে মনের দুঃখে কথাগুলো বলছিলেন উপজেলার কলেজ পাড়ার গৃহবধূ জাহানারা বেগম।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সমস্যাটি কেবল আতঙ্কের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর নেপথ্যে রয়েছে ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি। বেওয়ারিশ কুকুরের কামড়ে জলাতঙ্ক বা রেবিস হওয়ার সম্ভাবনা প্রবল থাকে, যা সঠিক সময়ে চিকিৎসা না করালে শতভাগ প্রাণঘাতী হতে পারে।এ-সব জন দুর্ভোগ থেকে পরিত্রাণ চান উপজেলাবাসী।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে মাদক ব‌্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার, নিয়মিত মামলা রেকর্ড

২৫ কুড়িগ্রাম -১ আসনে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য প্রার্থী নাসিরা খন্দকার নিসা

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ফেসবুকে অপপ্রচারের জেরে কুমিল্লার আদালতে সাংবাদিকের ১০ কোটি টাকার মানহানির মামলা

ধর্মের নামে সন্ত্রাসবাদ বাংলাদেশ সমর্থন করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে হরি সভা পরিদর্শনে হুইপ আখতারুজ্জামান মিয়া ও এমপি মনজুরুল ইসলাম

নারী আসন ইসিতে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত জোটের প্রার্থীরা

বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীতে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ

অভিনব কৌশলে জুয়ার আসরে অভিযান: পথচারী সেজে ৫ জুয়ারী গ্রেফতার