রাজধানীর মতিঝিল থানা কমলাপুর বিআর টি ৬নং কাউন্টারের সামনে ৬নম্বর পরিবহন বাসের ধাক্কায় মোঃ রুহুল আমিন সেখ (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত ব্যক্তি পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজের নিরাপত্তা কর্মী।
মঙ্গলবার (০১ এপ্রিল) দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর পৌনে তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ শাহিন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থল থেকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান,আমরা জানতে পেরেছি কমলাপুর বিআরটিসি ৬ নং বাস কাউন্টারে সামনে ৬নং পরিবহন বাসের ধাক্কায় আহত হন। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতে গ্রামের বাড়ি,গাজীপুর জেলা শ্রীপুর থানার নান্দাসাগর এলাকার মেহের আলী শেখের সন্তান।বর্তমানে, সবুজবাগের পূর্ব বসাবো এলাকায় থাকতেন। এই ঘটনায় বাসটি থানায় আটক করা হয়েছে বলেও জানান তিনি।


















