টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 15 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুর মৃত্যু

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
October 15, 2026 5:45 pm

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনিতে এ দুর্ঘটনা ঘটে।

লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দুর্ঘটনার পর ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন শিশু আটকা পড়ে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন।

ঘটনার তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ।

সূত্র: জিও নিউজ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

নাসিরনগরে প্রশাসনের পক্ষে ফুলেল শুভেচছায় সিক্ত হলেন জননেতা এম এ হান্নান (এমপি)

সাভারে যৌতুক ও নির্যাতনের অভিযোগ, দুই সন্তানসহ নিরাপত্তা চেয়ে স্ত্রীর সংবাদ সম্মেলন

সারাদেশে আজ সোনার দোকান বন্ধ

বাড়ছে যানবাহনের ভাড়া ও দ্রব্যমূল্য: ডা. জাহেদ

সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাবিতে বাংলা শিখতে চীনা শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে, তিন বছরে বেড়েছে ৭৩ শতাংশ

নাসিরনগর সদরে তিনতলা ভবনে  দুঃসাহসিক ডাতাতি

ইরানের জন্য স্থল বাণিজ্য পথ খুলে দিলো পাকিস্তান