টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 16 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপকূল ও নদীতীরবর্তী এলাকার ৬১৫ মণ্ডপে নিরাপত্তা দেবে কোস্টগার্ড: কোস্টগার্ড ডিজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 16, 2026 2:57 pm

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সরকারি নির্দেশনার আলোকে উপকূলীয় অঞ্চল, গুরুত্বপূর্ণ স্থাপনা ও উপাসনালয়সমূহের নিরাপত্তার পাশাপাশি ৬১৫টি মন্দির ও পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তায় কোস্টগার্ডের প্রায় দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দিরে এক ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মোঃ মঈনুল হাসান এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর খুলনা, বরিশাল বিভাগ এবং ঢাকা অঞ্চলের নদীতীরবর্তী এলাকাগুলোতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে কোস্টগার্ড। পূজা উৎসব যাতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হয়, সে জন্য নিবিড় গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখা হয়েছে।

এ ছাড়াও পূজা চলাকালীন সময়ে এবং প্রতিমা বিসর্জনের সময় যেকোনো ধরনের নৌ-দুর্ঘটনা মোকাবিলায় কোস্টগার্ডের বিশেষ ডুবুরি দল প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতিতে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বরে যোগাযোগের জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এ সময় তিনি কোস্টগার্ডের পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপদ ও আনন্দময় পরিবেশে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের জন্যে শুভকামনা জানান এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটিকে ধন্যবাদ জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দক্ষতা উন্নয়নে সেনাবাহিনী কর্তৃক নানিয়ারচর জোনের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৪৭ জন নারী-পুরুষ

হাদি হত্যার আসামিদের তোলা হলো পশ্চিমবঙ্গের আদালতে

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩৭ প্রাণড়

লেবার পার্টির মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেফতার-৪

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

কুমিল্লায় ধ্রুবতারার রজত-জয়ন্তী উদযাপনঃ অ্যাওয়ার্ড প্রদান ও বিশেষ গীতি-নৃত্যালেখ্য

নৌবাহিনীর বহরে যুক্ত হলো দেশীয় ভাসমান ক্রেন ‘বিএনএফসি বলীয়ান’

নানিয়ারচর জোনের উদ্যো‌গে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ