টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারী আটক

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
January 19, 2026 6:41 am

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ১১ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার ১৮ জানুয়ারি বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ জানুয়ারি রবিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১টি ফিশিং বোটে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটসহ ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ: নৌমন্ত্রী

মধ্যনগরে জলমহালে তিন লক্ষাধিক টাকার মাছ লুটের অভিযোগ

ময়মনসিংহ নগরীতে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে ডা. রিচার্ড বিলি

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানীর খিলগাঁও যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

কুমিল্লায় পুলিশ সদস্যকে আটকে রেখে চাদা চাওয়ার অভিযোগে আটক-২

সালমান শাহ্ হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মাঠে নামছে সালমান শাহ্ ভক্তরা

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

বিমান দুর্ঘটনা

প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে দগ্ধ জাতীয় বার্নে ই ভর্তি ৪৪ও (আইসিইউ) তে ১২জন

জুরাইনে অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক বৃদ্ধ ঢামেকে মৃত্যু