টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 17 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুকে হত্যা করে নরসুন্দা নদীতে লাশ গুম, ৫ মাস পর মিলল ৭৭টি হাড়

প্রতিবেদক
কিশোরগঞ্জ প্রতিনিধি
October 17, 2026 5:22 pm

পাঁচ মাস পর উদঘাটন হলো কিশোরগঞ্জের হোসেনপুরে নিখোঁজ আরিফ মিয়া ওরফে সালমান হত্যার রহস্য। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। নরসুন্দা নদী থেকে উদ্ধার করা হয়েছে মাথার খুলি, বুকের পাঁজরসহ শরীরের বিভিন্ন অঙ্গের ৭৭টি হাড়।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ জানায়, গত ১৮ মে সন্ধ্যায় ইলিম বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ১৯ বছর বয়সি আরিফ। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। দীর্ঘ পাঁচ মাস ছেলের কোনো সন্ধান না পেয়ে গত ১৬ অক্টোবর হোসেনপুর থানায় মামলা করেন তার বাবা।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তা নেয় জেলা গোয়েন্দা পুলিশ। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাকিব, মাফি, রফিক ও রমজান মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে নরসুন্দা নদীতে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় আরিফের দেহাবশেষ ও ব্যবহৃত গেঞ্জি। গেঞ্জি দেখে ছেলেকে প্রাথমিকভাবে শনাক্ত করেন তার বাবা।

উদ্ধার করা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
বিদ্যুৎস্পৃষ্ট

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীর মৃত্যু

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

কুমিল্লা বুড়িচংয়ে বড় ভাইয়ের হাতে ছোটভাই খুন

বিএমইটির পরিচালক মাসুদ রানাকে সরিয়ে দিয়েছেন ডিজি

মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্প:বাংলাদেশে সতর্কতা ও প্রস্তুতি

নাসিরনগর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ,শয্যা সংকটে চিকিৎসা সেবা ব্যাহত

সাংবাদিকরা জীবন বাজি রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করেন-গৃহায়ন ও গণপূর্ত সচিব

শিক্ষার্থীদের নামাজে উদ্বুদ্ধ করতে শিক্ষা কর্মকর্তার ব্যতিক্রমী উদ্যোগ, মিলবে পুরস্কার

এবার সিলেটে এনসিপির গাড়িবহরে হামলা

ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি