টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 20 August 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড

প্রতিবেদক
জামালপুর প্রতিনিধি
August 20, 2026 3:40 pm

জামালপুরের মাদারগঞ্জে চাচা ও ভাতিজাকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড এবং সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—শাখাওয়াত, সোহেল, আল-আমিন, সাদ্দাম, অন্তর, উজ্জ্বল ও সুমন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—চান মিয়া, জিয়ার, শাহ আলম, কাওছার, ফয়জুর, রিফাত ও মোস্তফা।

সাজাপ্রাপ্ত ও বাদীপক্ষের সবাই জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের বাসিন্দা।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জেরে ২০১৬ সালের ১৬ মে রাতে গানবাজনার কথা বলে শাখাওয়াত ও সোহেল নামের দুই আসামি চাচা মহর আলী ও ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর জোড়খালী ইউনিয়নের কুকুরমারী এলাকার একটি পাটখেতে দুজনকে নির্মমভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার তিন দিন পর পুলিশ তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত স্বপনের বাবা জাহাঙ্গীর আলম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দিদারুল ইসলাম বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যে রায় দিয়েছেন, তাতে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস প্রশ্নে রোনালদো

ঢামেকে মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তি আটক

কলাবাগানে ডিভোর্স কৃত জামাইয়ের ছুরিকাঘাতে শাশুড়ি স্ত্রী নিহত

জামায়াত বিএনপিকে ফ্যাসিবাদী দল বলে, তাদের জ্ঞানের অভাব আছে: মির্জা ফখরুল

চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

হোমনায় মহিষমারী পীর মাহমুদ সূফী ইয়েমেনী (রহঃ)সুন্নীয়া হাফেজিয়া মাদ্রাসা সুন্নী সম্মেলন

দেশজুড়ে বিজিবি’র অভিযান মার্চ মাসে ১৬৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চার বছরে ৫৪৮ দুর্ঘটনা

জসিম উদ্দিন মোল্লার উদ্যোগে সাভারে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বৃহৎ দোয়া মাহফিল

খুলনা শিপইয়ার্ডে দুই গ্রুপের সংঘর্ষে গুলি- বিদ্ধ ঢামেকে ভর্তি