টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অভিযানে আসামীবিহীন ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় উদ্ধার

প্রতিবেদক
আব্দুল খালেক, রৌমারী (কুড়িগ্রাম)
October 24, 2026 9:48 pm

“চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাবকে সামনে রেখে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

গত ২৩ অক্টোবর ২০২৬ আনুমানিক ১১ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাহেবের আলগা বিওপি’র টহলদল কর্তৃক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে সীমান্ত পিলার ১০৪৭/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলা রৌমারী উপজেলার নদীপথে মেকুরআলগা নামক স্থান হতে আসামীবিহীন ভারতীয় SUPER SHINE SUITING থান কাপড়- ২২৫৬ মিটার, ভারতীয় PREMIUM SUITING থান কাপড় ১৮০০ মিটার, ভারতীয় OPTIMIST-2 থান কাপড় ২১৬ মিটার এবং ভারতীয় নৌকা ইঞ্জিনসহ (CHANGCHAI) – ০১ উদ্ধার করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যার সিজার মূল্য- ৯০,৬৪,০০০/- (নব্বই লক্ষ চৌষট্টি হাজার) টাকা। জব্দকৃত ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় রৌমারী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিজিবি মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত মাদক ও চোরাচালনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পদ্মা রেল সংযোগ সেতুর পিলারের নিচ থেকে মাটি কাটা বন্ধ করল প্রশাসন

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

পাবনা ব্যাংকার্স ফোরামের ঈদ পুনর্মিলনী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অন্ধকার চোখে, তবুও আলোর খোঁজে—রমেশের লাঠিই এখন জীবনের ভরসা

কুমিল্লা-৬ আসনে নির্বাচনী হাজী আমিনুর রশিদ ইয়াসিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

সরকারই আ. লীগকে দেশে ঢোকার পথ করে দিচ্ছে : গোলাম পরওয়ার

রমনা পার্কে হাঁটাহাঁটি করার সময় লেকের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু

ছুটি শেষে ঢাকা ফিরতে শুরু করেছেন রাজধানীবাসী

কলম্বিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৪

বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি