টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 October 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য ও মাদক উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
October 25, 2026 10:24 pm

কুমিল্লায় বিশেষ অভিযান ও সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও একটি সিএনজিসহ একজন আসামিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। গত ২৪ ঘণ্টায় এসব অভিযানে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তঃসীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ অক্টোবর কুমিল্লা জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খাঁনের নেতৃত্বে বিজিবি সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অভিযানের অংশ হিসেবে বিকেল আনুমানিক ৪টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রেন থেকে বিপুল পরিমাণ বাজি, বাসমতি চাল, ডেরোবিন ক্রিমসহ বিভিন্ন ধরনের কসমেটিকস জব্দ করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ৩০ লাখ ৩২ হাজার টাকা।
এদিকে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে একজন আসামিসহ বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, খাদ্যসামগ্রী, উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য এবং একটি সিএনজি আটক করা হয়। এসব জব্দকৃত মালামালের সিজার মূল্য ৩০ লাখ ৬১ হাজার ১৮০ টাকা।
বিজিবি জানায়, গত ২৪ ঘণ্টায় রসুলপুর রেলওয়ে স্টেশনসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পরিচালিত এসব অভিযানে সর্বমোট ৬০ লাখ ৯৩ হাজার ১৮০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য আটক করা হয়েছে।

আটককৃত মাদকদ্রব্য, চোরাচালানি মালামাল ও অন্যান্য সামগ্রীর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

ব্রাহ্মণবাড়ীয়া আখাউড়ায় ব়্যারের অভিযানে ৭২ লক্ষ টাকার ভারতীয় শাড়ি ও থ্রী- পিসসহ গ্রেপ্তার -১

নুরের সিটিস্ক্যান রিপোর্ট স্বাভাবিক অবস্থার ধীরে ধীরে উন্নতি ঢামেকে পরিচালক

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান

রুশ জ্বালানি আমদানিতে বাংলাদেশকে আরও ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র

৬ জেলায় নতুন পুলিশ সুপার

‘ভুয়া তথ্য’ ছড়ানোর অভিযোগে চাকমা রানি ইয়ান ইয়ানকে সতর্ক করে চিঠি

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু