টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 November 2026 | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রতিবেদক
মোজাম্মেল হক
November 7, 2026 5:49 pm

দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, প্রদর্শনী ফুটবল ম্যাচ, দেশাত্মবোধক গান পরিবেশনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ ছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার,দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সমাজসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে পারস্পরিক সংহতি, দায়িত্বশীলতা এবং দেশপ্রেমের গুরুত্বারোপ করেন।
বক্তারা নতুন প্রজন্মের কাছে দিবসটির সঠিক ইতিহাস ও তাৎপর্য তুলে ধরার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা এবং জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আইসিসি থেকে বড় সুখবর, ইতিহাসের সেরা স্থানে বাংলাদেশ

ডিমলার ঝুনাগাছচাপানীতে মানব সেবায় কাজ করে যাচ্ছেন- ডাক্তার মাহাবুবর রহমান

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

নিয়োগ-বদলি বাণিজ্য আসিফ মাহমুদসহ ৪ জনের নথি চাইলো দুদক

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

নাসিরনগরে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি উদ্বোধন

ঈদের ছুটিতে সড়কে ঝরল ৩৭ প্রাণড়

ইরানের ৫ তেলবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

পুলিশের নতুন আইজি হলেন মো. আলী হোসেন ফকির

দুই মিনিটের বক্তব্যে মন্ত্রীকে অর্ধশতাধিক বার ‘স্যার’ সম্বোধন ডিসির ভিডিও ভাইরাল