টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 November 2026 | ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরের বাঘি গ্রামের ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
November 7, 2026 8:45 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের বাঘি গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে অর্ধগলিত অজ্ঞাত  ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উদ্ধার করে নাসিরনগর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহান ই আলম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে বাঘি গ্রামের মাঠে কাজ করতে গিয়ে স্থানীয় এক কৃষক ডোবার পানিতে অর্ধগলিত লাশটি ভাসতে দেখেন। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও কাছে গিয়ে মানুষের লাশ দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানান এবং নাসিরনগর থানায় খবর দেন।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারের সময় লাশটি প্রায় পঁচে গিয়েছিল। শরীরের বিভিন্ন অংশ আলাদা হয়ে যাওয়ায় মাথা ও হাড় একত্রিত করে বস্তাবন্দি করে থানায় নেওয়া হয়েছে।
লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মৃত ব্যক্তির বয়স, পরিচয় ও মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, দিন-দুপুরে ডোবা থেকে অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় বাঘি গ্রামসহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয়রা বলছেন, কে বা কারা, কখন এই লাশটি ডোবায় ফেলে গেছে — তা এখনো কেউ বলতে পারছেন না।
এ বিষয়ে নাসিরনগর থানার এসআই জাহান ই আলম বলেন, “লাশটি অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জনপ্রিয় চেয়ারম্যান জনাব,সাঈদআলী সংবর্ধনা

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনার লিভার প্রতিস্থাপনে সহায়তা দিতে চায় পাকিস্তান

রাউজানে মা মগধেশ্বরী মায়ের ৫ম বার্ষিক পূজা অনুষ্ঠিত, ভক্তদের ঢল

ফুয়েল কার্ড চালুতে ডিমলায় পাম্পে শৃঙ্খলা, স্বস্তিতে গ্রাহকরা

স্কুলশিক্ষার্থী তাজমিনকে ধর্ষণের পর হত্যা করে অটোরিকশা চালক সুমন : পুলিশ

পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু

এসএসসির খাতা পুনঃমূল্যায়নে আসছে নীতিমালা, এবার ৩ লক্ষাধিক শিক্ষার্থীর ১৩ লক্ষাধিক আবেদন, ঢাকায় পরীক্ষার খাতা পুনঃমূল্যায়নে সর্বোচ্চ ৪ লক্ষাধিক আবেদন!

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ট্রেনের ধাক্কায় অজ্ঞতনামা এক নারীর মৃত্যু