রাজধানী ধানমন্ডি থানার সুদাসদনে পিছনে লেকের পানিতে ভাসমান অবস্থায় ওমর ফারুক (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার(০৫ অক্টোবর)মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ খলিলুর রহমান জানান, আমরা খবর পেয়ে সকাল ৭টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডের একটি হোটেলের ব্রিজের পশ্চিম উত্তর পাশে লেকের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান,তার বাবা বলেন গত ৩ তারিখে বিকেলের দিকে দুপুরের খাবার পরে মার সঙ্গে রাগারাগি করে বাসা থেকে বের হয় ।পরে ওই লেকের পানিতে ভাসমান অবস্থায় আমরা দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে মনতন্ত্রের জন্য মর্গে পাঠানো হয়। তিনি জানান ময়নাতনদের প্রতিবেদন রিপোর্ট পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।নিহতে বাসা হাজারীবাগের বউবাজার সোনাতন ঘর এলাকার ৪৭/৩ নং আকবর সাহেবের বাড়ীর ভাড়াটিয়া।



















