টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৪ দেশে হামলার কথা স্বীকার করল ইরানের রেভ্যুলেশনারি গার্ড

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 8:20 pm

বাহরাইন, আবুধাবি, কাতার ও সৌদি আরবে হামলার কথা স্বীকার করেছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইরান রেভ্যুলেশনারি গার্ড (আইআরজিসি) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের অন্যান্য মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এসব এলাকায় একাধিক বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এদিকে বার্তা সংস্থা এএফপি জানায়, সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিস্ফোরণ ঘটেছে। মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে যুগপৎভাবে বিস্ফোরণের এসব ঘটনায় পুরো অঞ্চলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। এখানে মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আল জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়।

কাতারের দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আশুলিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধকে দেখতে ঢামেকের বার্নে দুই মন্ত্রী ৫০,০০০/= টাকা করে আর্থিক সহায়তা:মন্ত্রী

তিতাসের কুখ্যাত সন্ত্রাসী আন্ডার ডগ মামুনের অন্যতম সহযোগী মুক্তাসহ তিন বোনের সেকেন্ড ইন কমান্ড হাফডজন মামলার আসামি রবিউল ডাকাত আটক

স্বীকার করল পেন্টাগন ধ্বংস হয়নি ইরানের নৌশক্তি

রাউজানে সার্বজনীন ঐতিহ্যের এক যুগ পূর্তিতে শ্রীশ্রী গণেশ পূজা

কুমিল্লায় আন্তঃজেলা গরু চোর ও ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার, উদ্ধার গাভী ও পিকআপ

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

ওমর ফারুক নিলয়ের মা’র মৃত্যুতে ট্র্যাবের শোক

সাইবার ও অনলাইনে নারী হয়রানির মামলা খারিজ প্রশ্নে হাইকোর্টের রুল জারি

মহাখালী পেট্রোল পাম্পে আগুন দগ্ধ এক

রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন