টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 5 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমেক হাসপাতালে কেনাকাটায় অনিয়ম, অনুসন্ধান চায় দুদক

প্রতিবেদক
এ কে পলাশ
October 5, 2025 2:13 pm

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় অনিয়ম পেয়েছে দুদক। এবিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য দুদক কেন্দ্রীয় কার্যালয়ে আবেদন করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুল হাসান।
রবিবার (৫ই অক্টোবর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অভিযান ও অনুসন্ধান শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় কোটি কোটি টাকার অনিয়ম – এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে তার সূত্র ধরেই রবিবার সকালে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা কার্যালয়ের একটি দল কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন স্টোর রুম ও পরিচালকের কার্যালয়ে অনুসন্ধান চালায়।
এ সময় তারা পরিচালক কার্যালয়ের বিভিন্ন নথিপত্র, ঔষধের স্টোর রুমের মজুদ এবং কেনাকাটা সংক্রান্ত ব্যক্তিবর্গের সাথে কথা বলেন। এছাড়াও অনিয়মের বিষয়ে তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মাসুদ পারভেজ এর কাছ থেকে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন এবং নথি তলব করেন।
পরে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক নাজমুল হাসান জানান, তিনটি ওষুধ কেনাকাটায় কার্যাদেশ ও ক্রয় সংক্রান্ত নথিপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে যে অনিয়মের প্রমাণ পাওয়া গিয়েছে তার জন্য দুর্নীতি দমন কমিশন কেন্দ্রীয় কার্যালয়ের কাছে পূর্ণাঙ্গ তদন্তের আবেদন করা হবে।
সম্প্রতি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ঔষধ কেনাকাটায় পেনথোটাল সোডিয়াম ইনজেকশন কিনতে ১০১ টাকার ক্রয় খরচের বিপরীতে ১২৯৯ টাকা খরচের অনিয়ম উঠে আসে।
এতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মাসুদ পারভেজ, কুমিল্লা মহানগর ড্যাব সভাপতি এম এম হাসান, হাসপাতাল পরিচালকের ও প্রধান সরকারি দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের ব্যাপক অভিযোগ ওঠে।

এই ঘটনায় তাদেরকে অপসারণের জন্য দাবিও তোলে বিভিন্ন সামাজিক সংগঠন। অনিয়মের ঘটনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতৃবৃন্দদের নাম সংশ্লিষ্ট থাকায় কেন্দ্র থেকে এই সংগঠনটির কুমিল্লা জেলা, মহানগর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কার্যক্রম স্থগিত করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও কুইজ প্রতিযোগিতা

তেজগাঁও থানার বোবা রফিক হত্যা মামলার প্রধান আসামি ইব্রাহিম খলিল গ্রেপ্তার

মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার

নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডার সম্মাননা প্রদান অনুষ্ঠিত

মিত্র বাহিনী শত্রুপক্ষের ১৬০ ড্রোন ধ্বংস করা হয়েছে: ইরান

বাহুবলে বৃষ্টির মধ্যেই রাস্তায় বসে পড়লেন এনসিপি নেতারা

ভারতসহ সব দেশ সফরের বিষয়ে সরকার ইতিবাচক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জলাবদ্ধ ঢাকায় রিকশা-অটোরিকশা চালকদের পোয়াবারো

মাদক ব্যবসাকে কেন্দ্র করে দুর্বৃত্তের গুলিকাঘাতে আহত ২

স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা ও একজন ঢামেকে চিকিৎসাধীন