টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 12 July 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জলাবদ্ধ ঢাকায় রিকশা-অটোরিকশা চালকদের পোয়াবারো

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
July 12, 2026 3:14 pm

রাজধানীতে বৃষ্টি নামলেই যেন দুর্ভোগের পাশাপাশি শুরু হয় বাড়তি ভাড়া আদায়ের এক অলিখিত ‘প্রতিযোগিতা’। জলাবদ্ধতা, তীব্র যানজট ও গণপরিবহনের সংকটের সুযোগ নিয়ে কিছু রিকশা ও অটোরিকশাচালক স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণ, কোথাও কোথাও তিনগুণ পর্যন্ত ভাড়া দাবি করছেন।

অফিসে সময়মতো পৌঁছানোর তাড়ায় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনহে হয় হাজারো যাত্রীকে। যদিও চালকদের একাংশ বলছেন, জলাবদ্ধতা, যানজট ও কম ট্রিপের কারণে তাদেরও আয় কমে যায়, তাই বাড়তি ভাড়া নেওয়া ছাড়া উপায় থাকে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ভারী বর্ষণের কারণে রাজধানীর বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় পানি জমে যায়। কোথাও হাঁটুসমান পানি, কোথাও জলাবদ্ধতার কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। ফলে সপ্তাহের প্রথম কর্মদিবসে নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে হিমশিম খেতে হয় হাজারো মানুষকে।মুগদা থেকে মতিঝিলে কর্মস্থলে যাওয়া একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সুমাইয়া বলেন, ‘গাড়ি কম, যাত্রী বেশি। অফিসে দেরি হওয়ার ভয়ে বাধ্য হয়েই বেশি ভাড়া দিয়ে রিকশায় উঠেছি। সাধারণ মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া ঠিক নয়।’

একটি করপোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদ বলেন, ‘প্রতিদিন ৬০ টাকায় অফিসে যাই। আজ একই পথে ১০০ টাকা ভাড়া চাওয়া হচ্ছে। বৃষ্টির অজুহাতে সবাই বাড়তি ভাড়া নিচ্ছে।’

ব্যাংক কর্মকর্তা মাহমুদ বলেন, ‘সকালে একটু আগে বের হয়েছিলাম। কিন্তু অলিগলিতে এত পানি জমে ছিল যে জুতা পরে হাঁটাই সম্ভব হয়নি। তাই রাবারের স্যান্ডেল পরে বের হয়েছি, জুতা ব্যাগে নিয়ে যাচ্ছি।’

Dhaka_rain-2বাড়তি ভাড়া নেওয়ার পেছনে নিজেদের যুক্তিও তুলে ধরছেন চালকরা। রিকশাচালক হাসান বলেন, ‘বৃষ্টির দিনে জলাবদ্ধতা, যানজট আর পিচ্ছিল সড়কে চলতে অনেক সময় লাগে। ট্রিপ কম হয়, তাই একটু বেশি ভাড়া নিতে হয়।’

আরেক রিকশাচালক মনিরুল বলেন, ‘অনেক চালক বৃষ্টিতে বের হন না। আমরা যারা বের হই, অনেক সময় হাঁটু পানিতে রিকশা টেনে নিতে হয়। কষ্ট বেশি হয় বলেই মাঝে মাঝে ভাড়া একটু বাড়াতে হয়।’

তবে সব চালক যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন, এমন নয়। যেসব এলাকায় জলাবদ্ধতা নেই, সেখানে অনেক রিকশাচালক স্বাভাবিক ভাড়াতেই যাত্রী বহন করছেন।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ভারী বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে রাজধানী ঢাকা। শনিবার গভীর রাত থেকে শুরু হওয়া অবিরাম বর্ষণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিভিন্ন সড়ক, অলিগলি ও মোড় তলিয়ে গেছে পানিতে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও জরুরি কাজে বের হওয়া নগরবাসীকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

একজন চীর বিপ্লবী, চীর বিদ্রোহী যোগ্য পিতার উত্তরসূরী ব্যারিস্টার রুমিন ফারহানা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বিআরটিএ মেট্রো সার্কেল

বিআরটিএ’র মেট্রো সার্কেল-১, লাইসেন্স বোর্ডের দুর্নীতিবাজ আওয়ামী লীগের দোসর রাশেদুজ্জামান রাশেদ বহাল তবিয়তে ! অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ উঠেছে (পর্ব ১)

উত্তরা কামারপাড়া গ্যাস লিকেজ সিলিন্ডার বিস্ফোরণে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

একদিনে লেবাননের আরও ৫০ এলাকা দখলে নিচ্ছে ইসরায়েল

চার দশক পর চুরি হওয়া ‘দেবতা’ ফিরে পেয়ে উৎসবে মেতে উঠল নেপাল

ইউক্রেনে রুশ হামলায় নিহত ১৭

ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়ন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

এবার মেট্রোরেল ছুটবে গাবতলী থেকে পুরান ঢাকার, চালু হচ্ছে এমআরটি লাইন-২ প্রকল্প, “রুট চূড়ান্ত”ব্যয় নির্ধারণ প্রায় ৬১ হাজার কোটি টাকা

প্রকল্প ব্যয়ে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর নির্দেশ