টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 7 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের অভিযোগে গ্রাহকদের মানববন্ধন

প্রতিবেদক
এ কে পলাশ
October 7, 2025 1:01 am

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে এস আলম গ্রুপের কথিত অবৈধ নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে কুমিল্লার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন ব্যাংকের গ্রাহকরা।

সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র কুমিল্লা নগরীর বিভিন্ন শাখাসহ জেলার বিভিন্ন উপজেলার শাখার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একই সময়ে ব্যাংকের রামঘাটলা, চকবাজার, পদুয়ার বাজার, ক্যান্টনমেন্ট, চান্দিনা, মুরাদনগর, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটসহ বিভিন্ন উপজেলার শাখার সামনে এই কর্মসূচি পালিত হয়। কুমিল্লা শাখার সামনে মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় কোনো বিজ্ঞপ্তি বা পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৩৪০ জনকে অবৈধভাবে নিয়োগ দেওয়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিএল) বিপর্যয়ের মুখে পড়েছে। তাঁদের মধ্যে অনেকেরই ছিল ভুয়া সনদপত্র। এতে ব্যাংকটির সেবার মান ও নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। অনিয়ম করে এসব অদক্ষ ও অর্ধশিক্ষিত কর্মীর জন্য প্রতি বছর ১৫০০ কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি হয়েছে ব্যাংকটির। এ ছাড়াও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে পানের দোকানদার, গৃহকর্মী, অটোরিকশাচালক, রাজমিস্ত্রির সহকারী এবং রংমিস্ত্রিসহ বিভিন্ন শ্রেণির ব্যক্তিকে এই বিশাল সংখ্যক নিয়োগ দেওয়া হয়েছিল। এসব নিয়োগে কয়েকশ’ কোটি টাকার অনিয়ম ঘটেছে বলেও দাবি করা হয়।

নগরীর চকবাজার শাখার গ্রাহকরা ব্যাংক কর্মকর্তাদের সতর্ক করে বলেন, অবিলম্বে এসব অবৈধ নিয়োগ বাতিল করে সারা দেশে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত না করলে গ্রাহকরা একে একে ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেবেন।
সুতরাং ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিল ও সারা দেশ থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে সৎ ও যোগ্য প্রার্থী নিয়োগের জন্য জোর দাবি জানান। বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান, চকবাজার শাখার গ্রাহক ফোরামের সদস্য কামাল উদ্দিন, সাদেকুল ইসলাম, সাইফুল ইসলাম, পদুয়ার বাজার শাখার বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের কামরুল হাসান, মোতাহের আলম ও জাহাঙ্গীর হোসেন প্রমুখ

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেমিকার সঙ্গে কথা কাটাকাটি অভিমানে করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে প্রেমিক  

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার

শিক্ষার্থীদের মারতে ছাত্রলীগকে নির্দেশ দেন কাদের, ট্রাইব্যুনালে কল রেকর্ড

কাশিনাথপুরে দুই শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

যুদ্ধবিরতি বাড়লেও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চোরের মৃত্যু

তিতাসে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী হাফেজ মাওলানা তাজুল ইসলামের গনসংযোগ

বিদ্যুৎস্পৃষ্ট

রাজধানী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ধারণা শ্বাসরোধ করে হত্যা

হাজারীবাগে বাসার ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু