রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকার বাঁশতলা গলি নিজ বাসার তিন তলার ছাদে ফুলেরটবে পানি দেওয়ার সময় উপর থেকে নিচে পড়ে মোছাঃ হাওয়া নূর বেগম (৯০) নামের এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার(০৬ ডিসেম্বর)বিকেল সাড়ে তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত হাওয়া নূর বেগমের ছেলে আনোয়ার হোসেন জানান,আমার মা ছাতবাগান খুব ভালোবাসতো বিকালে ফুলের টবে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত আমাদের নিজ বাসর তৃতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে যায়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত আমার মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, আমাদের নিজ বাসা হাজারীবাগের বটতলা বাঁশতলা গলি ৭৬নং বাসার জমশের হোসেন মিয়ার স্ত্রী। আমি একমাত্র বাবা মার সন্তান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















