টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক নিহত

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 8, 2025 7:15 am

রাজধানীর গুলশান থানা আজাদ মসজিদে সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মোঃ দেলোয়ার হোসেন(৪৫)নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত পেশায় ব্যাটারি চালিত অটো রিক্সা চালক।

মঙ্গলবার(০৭ অক্টোবর)দিবাগত রাত সোয়া ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত দেলোয়ারের চাচা জানান, আমার ভাতিজা পেশায় একজন ব্যাটারি চালিত অটো রিক্সা চালক। দিবাগত রাতে রিকশা নিয়ে গুলশান আজাদ মসজিদের সামনে যাওয়ার সময় দ্রুতগামী একটি মোটরবাইক রিক্সাকে ধাক্কা দেয়, এতে আমার ভাতিজা রিক্সা থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আন্ধা এলাকার মোঃ তারা মিয়ার সন্তান।বর্তমানে বনানী থানা মহাখালী কড়াইল বস্তিএলাকায় পরিবার নিয়ে থাকতেন।নিহত দুই মেয়ে এক ছেলের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান নোয়াপাড়ায় জ্বালা কুমারী মাতৃমন্দিরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মহানামযজ্ঞ

দুর্গোৎসবের গৌরবের ২০ বছর পূর্তি উপলক্ষে আট দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন

সাংগঠনিক সপ্তাহ উপলক্ষে বীরগঞ্জে যুবদলের প্রতিবাদ মিছিল

৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশে আইনি নোটিশ

সেনা উদ্ধারের নামে ইউরেনিয়াম চুরির চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র: অভিযোগ ইরানের

ফ্যামিলি কার্ড বিতরণে গরিবদের বঞ্চিত করেছেন আমলারা: ডেপুটি স্পিকার

ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কারাগারে শিক্ষক

ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কা!

যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান

বঙ্গভবনেরসামনে বাসে ধাক্কায় মোটরবাইক আরোহী ব্যাংক কর্মকর্তা আহত