রাজধানীর মতিঝিলের বঙ্গভবন এলাকায় শিকড় পরিবহন বাসের ধাক্কায় মোটরবাইক আরোহী মোঃ সুজন (৪০)নামের এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত। ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
সোমবার(৩০ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসেকে) চিকিৎসাধীন রয়েছেন।
সুজনে স্ত্রী আয়েশা আক্তার জানান, আমার স্বামী সুজন বঙ্গভবনে সামনে দিয়ে যাওয়ার সময় দ্রুতগামী শিখড় পরিবহন একটু বাস মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।এতে আমার স্বামী গুরুতর আহত হন, পরে পথচারীরা আমার স্বামীকে উদ্ধার করে নিয়ে আসলে ওসেকে চিকিৎসাধীন রয়েছে।
তিনি আরো জানান,আমার স্বামী বাংলাদেশ ব্যাংকের চাকরিজীবী,আমাদের বাসা বনশ্রী ডি ব্লকের ২২১/২২৩ নম্বর বাসার ভাড়াটিয়া মোহাম্মদ অলিউল্লাহর ছেলে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক জানান,বঙ্গভবন এলাকা থেকে এক ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত হয়ে মেডিকেলে এসেছে।চিকিৎসক জানিয়েছে পা এবং হাত ভেঙে গেছে মাথায় গুরুতর আঘাত আছে। ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে পূর্ণ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলেও জানান তিনি।বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানা- কে অবগত করেছি ।



















