টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 8 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদক
মোঃ রফিকুল ইসলাম
October 8, 2025 7:21 pm

“পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন সম্মাননা অনুষ্ঠান।

বুধবার (৮ অক্টোবর) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ হল মিলনায়তনে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র,
বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শামছুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর জব্বার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হিতেশ কুমার রায় (অফিসার, সেল্ফ) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন শারমিন আক্তার সুমী (কমিউনিটি অর্গানাইজার)।

হিতেশ কুমার জানান ভূরুঙ্গামারী উপজেলায় বর্তমানে মোট আটটি স্বপ্নসারথি দল কার্যক্রম পরিচালনা করছে। প্রতি মাসে এসব দলে জীবন দক্ষতা বিষয়ক সেশন অনুষ্ঠিত হয়ে আসছে। এসব সেশনের মাধ্যমে কিশোরীরা অনুপ্রাণিত হয়ে নিজেদের ও অন্যের বাল্যবিয়ে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অনুষ্ঠানে ১৮ বছর পূর্ণ করা ২০ জন স্বপ্নসারথিকে ফুলেল শুভেচ্ছা, সনদপত্র, ব্র্যাক মনোগ্রামযুক্ত মগ এবং “পার করেছি আঠারো, পেরিয়ে যাব পাহাড়ও” শিরোনামে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও, উপজেলা যুব প্ল্যাটফর্মের উদ্যোগে প্রতিটি কিশোরীকে ফলজ ও বনজ গাছের চারা দেওয়া হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চ্যাম্পিয়নদের পাশে আছি, আরেকটি লড়াইয়ের অপেক্ষা: পূর্ণিমা

১৬-১৭ মার্চ দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ অষ্টপ্রহরব্যাপী মহোৎসব

শাপলা চত্বরে হত্যাযজ্ঞের তদন্ত প্রতিবেদন, হাসিনা-আজিজসহ আসামি ৪১

কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যেী ভারতীয় শাড়ি উদ্ধার

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল হক

ভূরুঙ্গামারীতে বণিক সমিতি পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদান

বখতিয়ার সোসাইটি ইউকে’র উদ্যোগে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবান ২০২৫

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ঢাকায় এসে বিভিন্ন হাসপাতালে ঘুরে সাপে ভ্যাকসিন পেলাম না ও আমার নাতনিকে বাঁচাতে পারলাম না