টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 11 May 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল হক

প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
May 11, 2026 6:55 pm

বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুমিনুল হক। চাপের মুখে প্রতিপক্ষের বোলারদের সামাল দিয়ে ইনিংস মেরামত করতে সিদ্ধহস্ত তিনি। চলমান বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে ৫ হাজারি ক্লাবে নাম লিখিয়েছেন এই ব্যাটার। সোমবার (১১ মে) বাংলাদেশ বনাম পাকিস্তান সিরিজের ১ম টেষ্টের চতুর্থ দিনে এই মাইলফলক স্পর্শ করেন মুমিনুল হক।

প্রথম ইনিংসে ৯১ রান করার পর দ্বিতীয় ইনিংসেও পেয়েছেন অর্ধশতকের দেখা। সবমিলিয়ে টানা ৫ ইনিংসে অর্ধশতকের দেখা পেলেন তিনি। এটি তার টেস্ট ক্যারিয়ারের ২৭তম অর্ধশতক। আর ফিফটি করেই তিনি স্পর্শ করেছেন টেস্ট ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তৃতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তার আগে এই মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবাল। তার নামের পাশে রয়েছে ৭০ ম্যাচে ১৩৪ ইনিংসে ৩৮ গড়ে ৫৩১৪ রান, অর্ধশতক ৩১টি ও শতক ১০টি।

সবার ওপরে অবস্থান করেছেন মুশফিকুর রহিম। ১০১ টেস্টে ১৮৫ ইনিংসে ৩৮ গড়ে ৬৫৮১ রান করেছেন তিনি। ৩০ অর্ধশতক ও ১৩টি অর্ধশতক তার নামের পাশে। ডাবল সেঞ্চুরি ৩টি। উইকেটকিপারদের মধ্যে যা কিনা সর্বোচ্চ বিশ্ব ক্রিকেটে।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর বোর্ডে এখন রান ৩ উইকেটে ১৫২ আর লিড ১৭৯ রান। মুশফিকুর রহিম ১৬ রান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অপরাজিত আছেন ৫৬ রানে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সরকার, সরকারি প্রাথমিকে দিতে হবে না পরীক্ষার ফি: গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা

সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, সেই ছিনতাইকারীদের ভিডিও প্রকাশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ঢাকা-দিল্লি পুরোদমে ভিসা কার্যক্রম চালুর উদ্যোগ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‍্যাব-৯ এক সদস্য নিহত

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু মৃতের সংখ্যা বেড়ে ৪৩৯

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ

এনসিপির বহিষ্কৃত নেতা তানভীর গ্রেফতার