টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 June 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্র রক্ষায় জাতিসংঘ মহাসচিবের আহ্বান বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার

প্রতিবেদক
Abdullah
June 3, 2025 2:07 pm

ওমার ফারুক

সমুদ্রকে বাঁচাতে এখনই সময়” স্লোগানে আগামি ৮ জুন, বিশ্বব্যাপী পালিত হবে বিশ্ব মহাসাগর দিবস। এ উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন, যেখানে তিনি সমুদ্র রক্ষার জন্য বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মঙ্গলবার (০৩ জুন) জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা থেকে মহাসচিবের একটি লিখিত বার্তা প্রদান করেন। বার্তায় মহাসচিব বলেন, “সমুদ্র আমাদের গ্রহের বেশিরভাগ অংশ জুড়ে আছে এবং এটি আমাদের শ্বাস-প্রশ্বাস, খাদ্য, কর্মসংস্থান এবং জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহাসাগর কেবল সংস্কৃতি গঠন করেনি, বরং যুগ যুগ ধরে আমাদের কল্পনাকে জাগিয়ে তুলেছে এবং বিস্ময়ের অনুপ্রেরণা জুগিয়েছে।

তবে তিনি সতর্ক করেন, আজ সমুদ্র গভীর সংকটে রয়েছে। প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ নিধন, সামুদ্রিক বাস্তুতন্ত্রের ক্ষয়, ক্রমবর্ধমান তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি-এসব সংকেতই সমুদ্রের দুর্দশার প্রতিফলন।

মহাসচিব বলেন, “আমাদের যা টিকিয়ে রাখে, তা আমাদেরও টিকিয়ে রাখতে হবে। সমুদ্র সীমাহীন নির্গমন ও বর্জ্য শোষণ করতে পারে—এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি জোর দেন, বিজ্ঞানভিত্তিক গবেষণা, সংরক্ষণ, ও টেকসই নীল অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানোর ওপর। এছাড়াও উপকূলবর্তী জনগোষ্ঠী, আদিবাসী সম্প্রদায় ও ছোট দ্বীপ রাষ্ট্রগুলো যারা জলবায়ু পরিবর্তনের ভুক্তভোগী, তাদের প্রতি বিশেষ সহায়তা দরকার বলে উল্লেখ করেন।

সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ধ্বংসাত্মক ও অপরিবর্তনীয় ক্ষতি করে এমন অনুশীলন থেকে সরে এসে, আন্তর্জাতিক জলসীমায় জীববৈচিত্র্য সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।

জাতিসংঘ মহাসচিব জানান, আগামীকাল থেকে শুরু হতে যাওয়া “জাতিসংঘ মহাসাগর সম্মেলন” হবে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, যেখানে বিশ্ব সম্প্রদায় একত্রিত হয়ে সমুদ্র রক্ষায় নতুন করে প্রতিশ্রুতি দেবে।

তিনি সব দেশের সরকার ও অংশীদারদের প্রতি আহ্বান জানান, উচ্চাকাঙ্ক্ষা, সম্পদ ও সংকল্পের মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসার। সমুদ্রের প্রতি দায়িত্বশীলতা আজ সময়ের দাবি। বিশ্ব মহাসাগর দিবসে আসুন আমরা প্রতিজ্ঞা করি, সমুদ্রকে রক্ষা করবো-নিজেদের ভবিষ্যতের জন্য।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দল পুনর্গঠনের লক্ষ্যে শিবরামপুরে বিএনপির মতবিনিময় সভা, ও বৃক্ষরোপণ করলেন এমপি মনজুরুল ইসলাম

এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের মিছিল

আরও ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

মেসির বিদায়ে আর্জেন্টিনায় ম্যাচ থামিয়ে শ্রদ্ধা জানানোর অভিনব সিদ্ধান্ত

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে: ডা. শফিকুর রহমান

৩ কোটি ডলারের মার্কিন ‘এমকিউ-৯ রিপার ড্রোন’ ভূপাতিত করার দাবি ইরানের

বঙ্গভবনে প্রথম কর্মদিবসে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযানের হুঁশিয়ারি: ডিএমপি

কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার

বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শ্রেয়া ঘোষ নামে আরো একজনকে ছাড়পত্র দেওয়া হল এই নিয়ে নয় জনকে ছাড়পত্র দেওয়া হল এখনো ভর্তি ২৮জন