টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছিনতাইয়ে সময় দুই ছিনতাইকারী জনতার হাতে গণধোলাইয়ে আহত 

প্রতিবেদক
কে.এস.ইসলাম
October 13, 2025 6:17 am

রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী মাদ্রাসা
এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুইজনকে পাবলিকের গণধোলাই।তারা হলেন, মোঃ তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)।

সোমবার(১৩ অক্টোবর) সকাল সাড়ে ছটার দিকে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এস আই) আব্দুল করিম জানান,যাত্রাবাড়ী কুতুবখালী মাদ্রাসা এলাকায় ভোরের দিকে ছিনতাই করার সময় জনতা গণধোলাই দিলে দুইজন গুরুতর আহত হন।পরে আমাদেরকে খবর দিলে আমরা গিয়ে তাদের দুজনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসেলে জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছে।এই বিষয়ে যাত্রাবাড়ী থানায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরো জানান,আহত তুহিনের গ্রামের বাড়ি, মুন্সিগঞ্জ সদরের উত্তর মহাখালী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও হাকিমের গ্রামের বাড়ি, নোয়াখালী জেলার দাগন ভূঁইয়া এলাকার নূর নবীর সন্তান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত