টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 13 October 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর বিআরটিএতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অধীনে আনসার সদস্যরা অভিযান চালিয়ে চার দালালকে আটক করেছে। একমাস করে বিনাশ্রম কারাদণ্ড 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
October 13, 2025 3:05 pm

ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেছে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার চারজনকে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত দালালরা হলো, মিরপুর সেনপাড়া ইমান আলীর ছেলে মো. নুর আলম জিকু (৩৭), মিরপুর কালশী এলাকার মোহাম্মদ সোহরাব (৫৩), কাফরুল কচুক্ষেত এলাকার মোহাম্মদ রইচ (৪০) ও গাজীপুর টঙ্গী স্টেশন রোডের আবুল কালাম (২৫)।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ঢাকা মহানগর আনসার পশ্চিম জোনের মিরপুর বিআরটিএ’র আদালত – ৬ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের অধীনে আনসার কমান্ডার (পিসি) মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে সদস্যদের নিয়ে অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক করেছেন। আটককৃতরা হলো, মো. নুর আলম জিকু, মোহাম্মদ সোহরাব , মোহাম্মদ রইচ ও আবুল কালাম ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত দালালদেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কাফরুল থানায় হস্তান্তর করেন। সূত্রে জানা গেছে, গত ৩ মাসে মিরপুর বিআরটিএ থেকে ৭০ জন দালালকে আটক করা হয়েছে। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে । ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার জানান, বিআরটিএতে দালালদের বিরুদ্ধে সব সময় অভিযান অব্যাহত থাকবে। আনসার কমান্ডার মোহাম্মদ সোহেল রানা জানান, আমরা সব সময় দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছি এবং অব্যাহত থাকবো।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টুডে সময় সংবাদ ও ট্র্যাব-সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজিজুল হাকিমের মেজো ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

নারী ও শিশু নির্যাতন মামলায় হাইকোর্টে চালু হচ্ছে বিশেষ বেঞ্চ

‎ঈদুল ফিতর উপলক্ষে লায়ন খোরশেদ আলমের শুভেচ্ছা: ঐক্য, সম্প্রীতি ও মানবিকতার আহ্বান ‎

বিদ্যুৎস্পৃষ্ট

দ্রুতগামী ট্রাকের চাঁপাই নিহত ৩ জন

কুমিল্লায় আলিফ ও সততা হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা

নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ

গাউছিয়া শাহাজাহান মঞ্জিলের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী ও শিক্ষাবৃত্তি প্রদান

গ্যাস সিলিন্ডার লিকেস থেকে বিস্ফোরণ,৪ জন দগ্ধ

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাব’র শ্রদ্ধা